
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মান্নানকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের র্যাব-১৪ সিপিসি-৩-এর সিনিয়র সহকারী পরিচালক কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এতথ্য জানান। এরআগে ভোরে ঢাকা মহানগরের মিরপুর-২ এর লালকুঠি এলাকা থেকে মান্নানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মান্নান জেলার নাগরপুর উপজেলার ভাররা গ্রামের জসিম মিয়ার ছেলে।
র্যাব জানায়, মামলার আসামী আসাদুজ্জামান মিয়া (৫২) নিজের বাবা আব্দুল আউয়ালকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতারকৃত আসামী মান্নানসহ চারজন ভাড়াটিয়া খুনির সাথে অর্থের বিনিময়ে চুক্তি করে। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জুন রাতে জেলার মির্জাপুর উপজেলার বাংগুরী দক্ষিণপাড়া গ্রামে ছেলে আসাদুজ্জামান মিয়া তাদের সঙ্গে মিলে তার বাবা আব্দুল আউয়ালকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ১ আগস্ট মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় টাঙ্গাইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি আসামীকে মৃত্যুদণ্ডে দন্ডিত করেন। মামলার বিচার চলাকালীন সময় থেকে আসামী মান্নান পলাতক ছিল।
প্রসঙ্গত, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামী জহিরুল ইসলাম ঝড়ুসহ অপর তিনজন আসামীকে এরআগে র্যাব-১৪ গ্রেফতার করেছে।
বাসাইলসংবাদ, ১৪ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




