
নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশ লাইন মাঠে আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ড্রিল শেড মিলনায়তনে স্মরণ সভার অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি মো. ময়নুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে আত্ম-উৎর্সকারী টাঙ্গাইলে ৭৯ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়। এদের মধ্যে গত বছর দায়িত্ব পালনকালে আত্ম-উৎর্সকারী ৮ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির পক্ষ থেকে নগদ ৫০ হাজার করে টাকা ক্রেস্ট, সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
বাসাইলসংবাদ/ ০১ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




