
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আক্তার হোসেন (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের হেলপার। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘারিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ট্রাকে আটকা পড়া চালক আক্তার হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ট্রাকের হেলপার আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ২১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




