
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শ্রাবণী (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কাঠুরীতে অবস্থিত দিঘীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণী উপজেলার সদর ইউনিয়নের কাঠুরী গ্রামের হোসেন আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, ‘দুপুরে শ্রাবণী তার সহপাঠীদের সাথে দিঘীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। সঙ্গীরা তাকে না পেয়ে বাড়ির লোকজন ও আশপাশের মানুষকে বিষয়টি জানায়। এরপর স্থানীয়রা ওই দিঘীর পানিতে শ্রাবণীকে খুঁজতে থাকে। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি এ তথ্যটি নিশ্চিত বলেন, ‘শিশুটি গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে।’
…বাসাইলসংবাদ/ ২১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




