
বাসাইলসংবাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আইন-শৃংঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান। অনুষ্ঠানে জেলার বর্তমান প্রেক্ষাপটের নদী ভাঙ্গন, অবৈধভাবে বালু উত্তোলন, ফুটপাত দখল করে অবৈধ দোকান স্থাপন, লৌহজং নদী সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




