
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন এতথ্যটি নিশ্চিত করেছেন। এরআগে ভোর রাতে জেলার মির্জাপুর ক্যাডেট কলেজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- জেলার ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুজ্জামান পলাশ (৩৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে কামরুজ্জামান শান্ত (২৪)।
শরফুদ্দীন জানান, ‘গোপন তথ্যেও ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (যার বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ) ও এক হাজার পিস ইয়াবা(যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ) উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।’
বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




