
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে জুয়েল নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার তোরাপগঞ্জ ব্রিজ সংলগ্ন ধলেশ্বরী নদীতে এসডিএস ঘাটে অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম মঙ্গলবার রাতে এ জরিমানা আদায় করেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, সদর উপজেলার তোরাপগঞ্জ ব্রিজ সংলগ্ন ধলেশ্বরী নদীতে এসডিএস ঘাটে ভেকু দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি মহল। একই সাথে অবৈধভাবে মাটি কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার সেখানে অভিযান চালান। এসময় ওই ঘাটে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়। একই সাথে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
…বাসাইলসংবাদ/ ২৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




