
বাসাইলসংবাদ: সোমবার, ০৬ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে যে সমস্ত যানবাহনের রেজিষ্ট্রেশন, ফিটনেস গাড়ি ও চালকদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ। আর যাদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস বিহীন গাড়ি ও কাগজপত্র না আছে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সোমবার (০৬ আগস্ট) দুপুরের টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনার সময় এমন চিত্র দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান, টাঙ্গাইল মডেল থানার ওসি (তদন্ত) এ.কে সাইদুল ভূইয়া, এসআই মো. মাসুদ প্রমুখ।
সদর সার্কেল রেজাউল রহমান বলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশক্রমে আমরা শহরে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে কাগজ পত্র যাচাই বাছাই করেছি। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যাদের কাগজপত্র ঠিক নেই তাদের যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেওয়া হয়েছে।
বাসাইলসংবাদ/একে




