
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে মোমিনপুর গড়ানচালা গ্রামের একজন অসুস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য করলো মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন। তিনি বেশ কিছু দিন যাবৎ অসুস্থ। অন্য দিকে তার আর্থিক অবস্থাও বেশি ভালো না। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বিষয়টি জানতে পেয়ে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাকে আর্থিক সহায়তা করে। এছাড়াও স্থানীয়রাও তাকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে।

শুক্রবার তাকে আর্থিক সহায়তা সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- আজিজুল হাকিম, মনিরুল ইসলাম, ফারুক হোসেন, আশিকুর রহমান, বিল্লাল হোসেন মো. তায়েব, ফেরদৌস, রানা, টুটুল, সাকিব রানা, রুবেল, সুমন, সাব্বির, সাগর, মামুন, রায়হান, নিলয়, কবির হোসেন, মাফিজুল, আইয়ুব, রিফাত, ফারুক, রাব্বি প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ১৬ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




