বাসাইল সংবাদ: রোববার, ৯ অক্টোবর, ২০১৬: বাসাইল সংবাদ ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখে। আর এই আসরের জন্য হয়ে গেছে খেলোয়াড় ড্রাফটের তালিকা। সেই তালিকায় আছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। Read more
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। Read more
বাসাইল সংবাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬: নিজস্ব প্রতিবেদক: বাসাইলে সনাতনী ধর্ম হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার ৪৩টি মন্ডপের পাহাড়ায় ৩শ ৯৬ জন। এর মধ্যে রয়েছে আনসার ২শ ৬৭, গ্রাম পুলিশ ৮৬ ও পুলিশ ৪৩ জন। এছাড়াও পুলিশের এবং র্যাবের... Read more
বাসাইল সংবাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬:
বাসাইল সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাহারি আলোকমালায় ঝলমল করছে বরিশাল নগরী। তিন মাস ধরে চলা আয়োজনে সেজে ওঠা আলোকসজ্জা এখন বড় আকর্ষণ হয়ে উঠেছে পূজাম-পগুলোর।
আজ শুক্রবার সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও গতকাল বৃহস্পতিবার পঞ্চমীর দিন সন্ধ্যা পেরোনোর পরপর ম-প ও এর আশপাশের এলাকার আলোকসজ্জা জ্বলে ওঠে নগরীজুড়ে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখতে পুজোর আগেই ভিড় করে বিপুলসংখ্যক বিনোদনপিয়াসী মানুষ।
বরিশালের পূজাম-পগুলোতে যারা আলোকসজ্জার কাজ করেছেন, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতানুগতিকতার বাইরে গিয়ে এবার আলোকসজ্জা করা হয়েছে। নতুন নতুন আলোকসজ্জার সামগ্রী যোগ করা হয়েছে বরিশালের পূজাম-পগুলোতে।
বরিশাল শ্রীশ্রী শংকর মঠে আলোকসজ্জায় নিয়োজিত খোকন মুহুরি জানান, পূজা শুরুর তিন মাস আগে ভারত থেকে মালামাল এনে কাজ শুরু হয় এবার। তবে মূল ম-পে কাজ ধরা হয় এক মাস আগে। পাশাপাশি তোরণগুলোতেও আনা হয়েছে ভিন্নতা।
এবারের দুর্গাপূজায় শুধু ম-প নয়, সংলগ্ন এলাকগুলোও সাজিয়ে তোলা হয়েছে আলোকমালার বাহারি সাজে। খোকন মুহুরি জানান, এবারের পূজায় নতুন সামগ্রী যেমন আনা হয়েছে, তেমনি পূজা কমিটিগুলো বাজেটও বাড়িয়েছে।
নগরীর রামকৃষ্ণ মন্দিরে আলোকসজ্জায় নিয়োজিত নন্দ কু- বলেন, ‘প্রতিবার সচরাচর লাইট দিয়ে কাজ করা হলেও এবার ভিন্নতা রয়েছে কাজে। আশা করি, দর্শনার্থীদের বিনোদন দিতে পারবে আমাদের এবারের আলোকসজ্জা।’
অন্যবার শংকর মঠের আলোকসজ্জা বরিশালের ম-পগুলোর শ্রেষ্ঠ তালিকায় শীর্ষ থাকলেও এবারের আলোকসজ্জায় ভিন্নতা এসেছে নগরীর কালীবাড়ি রোডের পাষাণময়ী কালীমাতা মন্দিরের পূজাম-পে। তাই সেখানেও ভিড় করছে দর্শনার্থীরা।
পাষাণময়ী কালীমাতার মন্দির পূজা কমিটির সাধারণ সম্পাদক প্লাবন সাহা জানান, ‘পূজা শুরু না হলেও আলোকসজ্জার ‘ভেল্কি’ দেখতে পঞ্চমী থেকেই ভিড় করছে দর্শনার্থীরা। এবারের আলোকসজ্জা নিয়ে আমরাও উচ্ছ্বসিত।’
এ ব্যাপারে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু বলেন, প্রতিবারই জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ আসে বরিশাল নগরীর পূজা উপভোগ করতে। তবে তাদের আসার মূল আকর্ষণ হলো ম-পগুলোর আলোকসজ্জা। আশা করি এবারও তারা আনন্দ পাবে ম-পগুলোতে।’
এদিকে শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বেশির ভাগ মন্দিরে (রামকৃষ্ণ মিশন বাদে) ।
সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখতে আজ সকালে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়েদুর রহমান, উপকমিশনার গোলাম রউফ, মুখপাত্র সহকারী কমিশনার ফরহাদ সরদার, সহকারী কমিশনার আজাদ রহমান প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
বাসাইল সংবাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬: বাসাইল সংবাদ ডেস্ক: বিভিন্ন উৎসব-পার্বণ মানেই ঊর্মিলা শ্রাবন্তী করের একাধিক নাটকে উপস্থিতি। গেল কোরবানির ঈদেও তার অভিনীত বেশকিছু নাটক ও টেলিছবি প্রচার হয়েছে। Read more
বাসাইল সংবাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬: বাসাইল সংবাদ ডেস্ক: একেই বলে হয়তো ভালোবাসার উপহার৷ ফুলের তোড়া নয়, দামি পারফিউম কিংবা নয় লাক্সারি ট্যুর৷ বিবাহবার্ষিকীর দিন স্বামীর আয়ু বাড়িয়ে দিলেন স্ত্রী! Read more
বাসাইল সংবাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬: মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী একটি বাস ধাক্কা খেয়েছে। এতে আট যাত্রী আহত হয়েছেন। Read more
জমিতে অতি মাত্রায় কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে শাপলাফুল। জাতীয় ফুল শাপলা-শালুক আজ বিলুপ্তির পথে। গ্রামবাংলার বিলে-ঝিলে ও ডোবা-নালায় এই ফুলের সমারোহ ছিল চোখে পড়ার মতো। বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত নদী-নালা... Read more
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬: ৬ অক্টোবর ইনকিলাব পত্রিকায় এনায়েত করিম বিজয়ের একটি রিপোর্ট। বাসাইল সংবাদ/একে Read more
বাসাইল সংবাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে স্বাস্থ্য কার্ড, খেলা সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপন ও “মিড ডে মিল” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। Read more