
বাসাইলসংবাদ: বুধবার, ০৭ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৭ মার্চ) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র মজিবর রহমান প্রমুখ।

মেলায় বিভিন্ন স্কুল-কলেজের ১০টি স্টল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান।
বৃহস্পতিবার (৮ মার্চ ) সকালে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
বাসাইলসংবাদ/একে




