
নিজস্ব প্রতিবেদক : বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগমের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, বাসাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। এসময় বিদায়ী ইউএনও মোছা. আকলিমা বেগম তাঁর বাসাইল উপজেলায় কর্মকালের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে তাঁর বিদায়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ইউএনও আকলিমা বেগম দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব ও মানবিক নির্বাহী কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেন।
উল্লেখ্য, মোছা. আকলিমা বেগম ২০২৫ সালের ২০ জানুয়ারি বাসাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
বাসাইলসংবাদ, ০৭ মে, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




