
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ২৫ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২৫) নামের এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে বাসাইল উত্তরপাড়া এলাকা থেকে তাকে বাসাইল থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহেল মিয়া বাসাইল পৌরসভার বেপারীপাড়া এলাকার জহু বেপারীর ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বাসাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘২৫ পিস ইয়াবাসহ সোহেলকে গ্রেফতার করা হয়। পর তাকে আদালতে পাঠানো হয়েছে। সোহেল একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে বাসাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।’
বাসাইলসংবাদ, ১৪ মে, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




