
বাসাইল সংবাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় টাঙ্গাইলের সখীপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকালে একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ওসি মাকছুদুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




