
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পদে ভোটের মাধ্যমে পুনরায় আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন। আর শুরা সদস্যদের মধ্যে থেকে সেক্রেটারী পদে আমিনুল ইসলাম খানকে পুনরায় মনোনীত করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করা হয়। ভোটের মাধ্যমে আমির ও ৭জন শুরা সদস্য নির্বাচিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা নির্বাচন পরিচালক শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা শাখার আমির ইকবাল হোসেন বাদল।
বাসাইলসংবাদ, ১৭ নভেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




