
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র-সমমান ও প্রাথমিক-সমমান বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৬২জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা সংবর্ধনা ও শিক্ষা উপকরণ পেয়ে মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসাইলসংবাদ, ০৮ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




