
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্ধ মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৫-৬ জন লোক নিয়ে মাহেন্দ্রাটি ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় নিহত ওই বৃদ্ধ মাহেন্দ্রর সামনে ডানপাশে বসে ছিলেন। মাহেন্দ্রাটি ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে পৌছালে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই বৃদ্ধ ও মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই বৃদ্ধ মারা যান।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা
হয়েছে।
বাসাইলসংবাদ, ১৪ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




