
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম ও আজমীরা সুলতানা হ্যাপি। গত ৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাদের নাম ঘোষণা করেন।

শরিফুল ইসলাম উপজেলার মিরিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর আজমীরা সুলতানা হ্যাপি বাসাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা ছাড়াও সহকারী শিক্ষক পদে শ্রেষ্ঠ হয়েছেন একঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাশিরুল ইসলাম ও তিরঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিজা মনি।
এছাড়াও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে নাহালী-মটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ১৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ, ১০ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




