
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে খাবার হোটেলে দাম বেশি এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় পাঁচ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের নেতৃত্বে শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, শহরের হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয়রা মৌখিক অভিযোগ দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কিছুক্ষণ হোটেলকে পাঁচ হাজার, পিয়াসী হোটেলকে দুই হাজার, টিপটপ হোটেলকে পাঁচ হাজার, ফাইলার হোটেল ও সুরুতী হোটেলকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, ‘খাবারের দাম বেশি ও অপরিচ্ছন্নভাবে খাবার তৈরির বিষয়ে অভিযোগ ছিল। পরে হোটেলগুলো অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচটি হোটেলের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/ ২৫ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




