
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ র্যালি করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় প্রেসক্লাবের নামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক শাকিলউজ্জামান, পাঠান আজহার, যুগ্মসদস্য সচিব সাইফুল্লাহ হায়দার, সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়াও র্যালিতে ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।
বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক শাকিলউজ্জামান তার বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে আজ জনগণের বাকস্বাধীনতা নাই। আজ আমাদের র্যালিতে পুলিশ বাধা দিচ্ছে। কেউ কোন প্রতিবাদ করলে সরকার তাকে নিয়ন্ত্রণ করতে চায়। অথচ দ্রব্যমূল্য, জ্বালানি তেল দাম বৃদ্ধি পায়। এই গুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ নাই।’
বাসাইলসংবাদ/ ০৬ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




