
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ রুবেল খান মিঠুর পক্ষে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার কাউলজানী মহিষখালী বাজার থেকে প্রায় একশ’ মোটরসাইকেল ও দুইটি পিকআপভ্যান নিয়ে শোডাউনটি বের করা হয়। এরপর শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় তরুণ এই নেতার পক্ষে তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌঁড়ে রুবেল খান মিঠু এগিয়ে আছে বলে তার সমর্থকদের দাবি। শোডাউনে অংশ নেন কাউলজানীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল জলিল বাঙ্গালী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজু মিয়া, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আতাহার মিয়া, আবু তাহের মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা।
বাসাইলসংবাদ/ ০৬ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




