
নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, অর্থনীতি বিভাগের মনির আহমেদ, সায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া হলেও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন কার্যক্রম নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোন চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছি।
বাসাইলসংবাদ/ ৩০ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




