
নিজস্ব প্রতিবেদক : ৩০ ডিসেম্বর গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনার থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান আনছারীসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ৩০ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




