
নিজস্ব প্রতিবেদক : বিনা খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারণা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে টাঙ্গাইলের বাসাইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাষ্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটি ও প্রমোটিং পিস এন্ড জাষ্টিস -টাঙ্গাইল-এর লাইট হাউসের আয়োজনে ‘সরকারি আইনগত সহায়তা গ্রহণে সচেতনতাই একমাত্র উপায়’ এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পক্ষ দল তাদের যুক্তিতর্কের মাধ্যমে বিজয়ী হয়। এ সময় উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, সহকারি প্রধান কামরুজ্জামান, সহকারি শিক্ষক মহব্বত হোসেন, রওশন আরা খাতুন, কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে প্রকল্প)-এর প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন ও বাসাইল-সখীপুরের ইউসি ফেরদৌস আলম। পরে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
বাসাইলসংবাদ/ ০৮ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




