
নিজন্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বিলপাড়া বয়েজ’ গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিলপাড়া এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুবেল, কোষাধ্যক্ষ ফয়সাল, আব্দুল বারী, প্রচার সম্পাদক হাসিব, সদস্য আতিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, সংগঠনটি চলতি বছরের শুরুতে গঠন করা হয়। এই সংগঠনটি অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য গঠন করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৬ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




