
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ছাত্রলীগ।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরান খান বিপুল, যুগ্ম- আহবায়ক রুবেল তালুকদার, নিশাত খান প্রমুখ। এছাড়াও উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
বাসাইলসংবাদ/ ০৬ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




