
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও তার স্ত্রীসহ ৫জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান ও তার স্ত্রী, বাসাইল পশ্চিমপাড়ার বাসিন্দা কায়ছার (২৮), একই এলাকার মিম আক্তার (১৯) এবং দাপনাজোর এলাকার আব্দুল কাদের (৫০)।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘নতুন আক্রান্ত ব্যক্তিরা টাঙ্গাইল সদরে নমুনা দিয়েছিলেন। পরে তাদের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪জনে।
তিনি আরও বলেন, ‘বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও তার স্ত্রী বর্তমানে ঢাকায় রয়েছেন।
…বাসাইলসংবাদ/ ২৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




