
নিজস্ব প্রতিবেক, সখীপুর : গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন উপজেলা থেকে আসা ধান কাটার শ্রমিকদের হাতে ইফতার সামগ্রী দিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল-মামুন। শনিবার সন্ধ্যায় উপজেলার কচুয়া ও আড়াইপাড়া বাজারে অবস্থান করা প্রায় এক শত শ্রমিকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।

প্রতি বছরের মতো বিভিন্ন উপজেলা থেকে সখীপুরে ধান কাটার কাজ করতে এসেছেন কিছু শ্রমিক। এদিকে করোনাভাইরাসের ভয় অন্যদিকে বৃষ্টি। এর মধ্যে কাজ না পেয়ে উপজেলার কচুয়া ও আড়াইপাড়া বাজার এলাকায় বিভিন্ন দোকানের সামনে জটলা বেঁধে বসে ছিলেন তারা। সংবাদ পেয়ে সন্ধ্যার আগেই ইফতার সামগ্রী নিয়ে যান উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাসেল আল-মামুন।
রাসেল আল-মামুন বলেন, ‘দুস্থ শ্রমজীবি অসহায় মানুষদের ইফতার করাতে পেরে আমি খুবই আনন্দিত।’
…বাসাইলসংবাদ/ ০২ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




