
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা যুর উন্নয়ন কর্মকর্তা গজনবী খান, কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, বিশাল ফার্নিচার হাউজের প্রোপাইটর আব্দুল আলীম, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, এশিয়ান টেলিভিশনের বাসাইল প্রতিনিধি মাসুদ রানা, বাংলা টিভির প্রতিনিধি রুবেল মিয়া, সামাল পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান শেলী, বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকম-এর সহযোগী বার্তা সম্পাদক আব্দুল লতিফ, টাঙ্গাইল টাইমস ২৪ ডটকমের বাসাইল প্রতিনিধি মিলন ইসলাম প্রমুখ।দৈনিক যায়যায়দিন পত্রিকার বাসাইল প্রতিনিধি আবুল কাশেমের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




