
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০২ অক্টোবর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০২ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি সরকার রাখীর সভাপতিত্বে সখীপুর থানার ওসি (তদন্ত) এ ইচএম লুৎফুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রফিকুল, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলম মিয়া, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা এরশাদুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
বাসাইলসংবাদ/একে




