
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০২ অক্টোবর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল দ্ধারা বাস্তবায়িত যুব ও যুব মহিলাদের নিয়ে জঙ্গিবাদ, মাদক ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বৃদ্ধির সচেতনায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি সরকার রাখী’র সভাপতিত্বে সখীপুর থানার ওসি (তদন্ত) এ ইচএম লুৎফুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলম মিয়া, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা এরশাদুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
বাসাইলসংবাদ/একে




