
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকরা।
আনন্দ টিভি পরিবারের আয়োজনে বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক মহব্বত হোসেন, যুগ্ম সম্পাদক জে সাহা জয়, ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন প্রমুখ। বক্তারা সুবর্ণা আক্তার নদী হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




