
বাসাইল সংবাদ: রোববার, ১৬ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মাত্র ২ ভোট বেশি পেয়ে মিনা বেগম (ফুটবল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪শ ৮৩।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মামুনুর রশিদ খান (মোরগ) পেয়েছেন ৪শ ৮১ ভোট। অপর প্রার্থী হান্নান খান ( বৈদ্যুতিক পাখা) ৪শ ভোট পান।
এ কেন্দ্রে ১হাজর ৭শ ৮৬জন ভোটারের মধ্যে ১হাজার ৩শ ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল ভোট পড়ে ৩০টি। এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন । এ কেন্দ্রে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাফিসা আক্তার, টাঙ্গাইলের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সহকারি কমিশনার নূরে আলম সিদ্দিকী। ভোট কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইলের ডিডিএলজি মোঃ শাহাদত হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার। এছাড়াও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত ছিল।
উল্লেখ্য, এবছর ১৮ জানুয়ারী এই ওয়ার্ডের মেম্বার জামান মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




