
নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে হয়রানি, হেনন্তা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরের দিকে টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন সুজনের জেলা কমিটির সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, মানবাধিকারকর্মী মাহমুদা শেলী, অ্যাভোকেট হোসনেআরা বেবী প্রমুখ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন নারী সাংবাদিককে এভাবে হয়রানি, হেনস্তা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হবে এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
বাসাইলসংবাদ/ ২০ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




