
বাসাইলসংবাদ: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজকে সরকারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আরও ২৭১টি কলেজকে রোববার (১২ আগস্ট) সরকারি করা হয়। ২৭১টি কলেজের মধ্যে বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজও সরকারি করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অফিস সহকারী কামরুল ইসলাম বলেন, ২০০৯ সালে কলেজটি প্রতিষ্ঠা হয়। কলেজে এইচএসসি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। এখানে ৪শ ৫৮জন শিক্ষার্থী অধ্যায়নরত।
কলেজটির অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল বলেন, আমরা খুব আনন্দিত। এই কলেজে লেখাপড়ার মান অনেক ভাল। তাই এটি সরকারিকরণ হয়েছে। কলেজটি সরকারি হওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে ৮টি কলেজ সরকারি হয়েছে। কলেজগুলো হচ্ছে কালিহাতিতে শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ারে সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, বাসাইলে জোবেদা রোবেয়া মহিলা কলেজ, গোপালপুর কলেজ, ঘাটাইলে জি. বি. জি কলেজ, মির্জাপুর কলেজ, মধুপুর কলেজ, ধনবাড়ী কলেজ।
বাসাইলসংবাদ/একে




