
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশেষে আইন-শৃঙ্খলা সভা করেছে উপজেলা প্রসাশন। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মো. আতাউল গনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে এ সভায় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমরার রায় বিপিএম, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক প্রমুখ।

আসন্ন ৩০ জানুয়ারি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে উপস্থিত সকল প্রার্থী ও সাংবাদিকদের আশ্বস্ত করেন জেলা প্রসাশক মো. আতাউল গনি।
এ সময় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন সজীব, বিএনপি মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পারুল আক্তার, নাজমা আক্তার, সাধারণ কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য করেন।
বাসাইলসংবাদ/ ২৬ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




