
বাসাইলসংবাদ: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে আলমগীর হোসেন ও শাহিনা আক্তার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় নির্বাচিত তালিকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক প্রকাশ করা হয়েছে।
জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান করা হয়। এর মধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার ও প্রতিমা বংকী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
উপজেলা পর্যায়ে বাছাইকালে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, ইন্সট্রাক্টর আব্দুস সোবহান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




