
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দুই জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়াচালা এলাকায় বনের ভেতর জুয়া খেলার আসর থেকে তাদের আাটক করে এ দণ্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার জোবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকার গোমর আলীর ছেলে রাকিব হাসান (৩৮)।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বনের ভেতর জুয়ার আসরে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এসময় দুইজনকে আটক করা হয়। এছাড়াও সেখান থেকে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২৮ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




