
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের টিকাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে গণ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ ও প্রদানের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এসময় সফরসঙ্গী হিসেবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল সার্কেল) আবদুল মতিন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি একে সাইদুল হক ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সুবহান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৭ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




