
বাসাইলসংবাদ: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড় চওনা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার আব্দুস ছামাদের ছেলে রাসেল কবির সোহাগ (৩৬) ও সৈয়দ লুৎফর রহমানের ছেলে আল আমিন (৩০)।
কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সখীপুর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একে




