
বাসাইলসংবাদ: শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ হেল্প এন্ড নলেজের উদ্যোগে এডুকেশন অব অরফান সাপোর্ট প্রোগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৬১জন এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষা ভাতা বিতরণ করা হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, হেল্প এন্ড নলেজের উপদেষ্টা মীর রুবেল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থারটির উপদেষ্টা হাফিজ মোর্শেদ শাহজাদা। অনুষ্ঠানে সংস্থার কর্মপ্রবাহ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান।

উল্লেখ্য, হেল্প এন্ড নলেজ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সেবা, শীতবস্ত্র, ইফতার সামগ্রী ও কোরবানীর মাংস বিতরণসহ নানা ধরণের সহায়তা দিয়ে আসছে।
বাসাইলসংবাদ/একে




