
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সখীপুর প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক ইসমাইল হোসেন, ব্যবসায়ী শাহজালাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
…বাসাইলসংবাদ/২২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




