
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ৬ বছরের এক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে একজনকে আটক করেছে পুলিশ। আটকের তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন।

আটককৃত ওই ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৫০)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে।
অভিযোগ ও শিশুটির অভিভাবক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বলাৎকার চেষ্টার শিকার হওয়া শিশুটি তার মায়ের সাথে বাড়ির বাইরে যায়। সেখানে শিশুটির মা গৃহস্থলী কাজে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে শিশুটিকে ডেকে নেয় নজরুল ইসলাম। একটি দোকান ঘরের নিচে নির্জন জায়গায় নিয়ে শিশুটির গোপনাঙ্গে স্পর্শ করাসহ নানাভাবে বলাৎকারের চেষ্টা চালান তিনি। এরপর বাড়ি গিয়ে শিশুটি তার মা-বাবাকে ঘটনাটি জানায়।
ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকে নজরুল ইসলামের লোকজন।
…বাসাইলসংবাদ/ ০১ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




