
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পূর্বপাড়া কালিবাড়ী এলাকায় মরাগাঙ্গী নদীর উপর নবনির্মিত ৭২ মিটার আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল মিয়া, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল প্রমুখ।
বাসাইলসংবাদ, ২২ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




