
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, আবু হানিফ, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তিদাবী করেন। এর আগে গত শুক্রবার (১৯ মে) রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপির ওই নেতা।
বাসাইলসংবাদ, ২২ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




