
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ অন্যান্য শ্বাসকষ্ট জনিত রোগীদের জন্য ৫৩ কেজির ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন এ আসনের সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়। মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে তিনি এসব সিলিন্ডার উপহার দেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়ার সময় উপস্থিত ছিলেন- বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ভিপি জাদিদুর রহমান রোনু, পৌর আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ প্রমুখ।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়ার সময়- ছবি…বাসাইলসংবাদ
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়ার সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হামান মাসুদ রানা, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ছাত্রলীগের সাবেক সভাপতি আলমাস আজাদ, ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২০ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




