
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসাইলে ২০০১ বন্ধু কল্যাণ ফ্যামিলির উদ্যোগে দ্বিতীয় দফায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) উপজেলার কাশিল দক্ষিণপাড়া আজিজ তারা ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিল দক্ষিণপাড়া আজিজ তারা ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আবু আব্বাস মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কাশিল দক্ষিণপাড়া দারুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম, ২০০১ বন্ধু কল্যাণ ফ্যামিলির সহ-সভাপতি মনির জমাদার, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনু, কার্যকরী পরিষদের সদস্য সোহেল খান, মোহাম্মদ জিলুর রহমান, শফিউল্লাহ শফি, মোহাম্মদ লিপটন খান প্রমুখ। মাদ্রাসার শিক্ষার্থীদের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, উপজেলার কাশিল ইউনিয়নের কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা মিলে এই সংগঠনটি গঠন করেন। তারা ২০২০ সাল থেকে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
বাসাইলসংবাদ, ১৬ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন



