
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার বাংলা’র উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) সকালে অসহায় হাসলে হাসবে পৃথিবী এ স্লোগানে করটিয়া মসজিদ রোডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শতাধিক পিস শাড়ি, লুঙ্গি ও ছোট শিশুদের পোশাক বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার যুগ্ম-সম্পাদক মল্লিকা পারভিন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার বাংলা’র সভাপতি আসাদুল্লাহ অপু, সহ-সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক নাদিরা, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, ত্রাণবিষয়ক সম্পাদক ওসমান, অর্থ সম্পাদক ইব্রাহিম, প্রচার সম্পাদক ফামিম আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আসিফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, তথ্য বিষয়ক সম্পাদক মারিয়া খান মুন, পরিবেশ বিষয়ক সম্পাদক সুচনা আক্তার প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৬ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




