
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাসাইলসহ দেশের ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাসাইল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাসাইল প্রান্তে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।


এদিকে, উদ্বোধনী দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামসহ মুসুল্লিরা যোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম রেজাউল করিম।
বাসাইলসংবাদ, ১৭ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন



