
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে আতাউল মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন করে দেশটা নতুন করে সাজাচ্ছেন, আমি ঠিক তেমন করেই বাসাইল-সখীপুরের মানুষকে সাথে নিয়ে বাসাইল-সখীপুর উপজেলাকে নতুন করে সাজাতে চাই। সেই সাথে এ দুটি উপজেলাকে ডিজিটাল উপজেলায় রূপান্তর করে পাল্টে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, যোগ্যতার বিচারে আমি শতভাগ নিশ্চিত মনোনয়ন আমিই পাবো।
এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য আশরাফউজ্জামান সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলতাফ আলী খান, কবি শাহআলম সানিসহ বাসাইল ও সখীপুরের বিভিন্ন নেতাকর্মীরা।
বাসাইলসংবাদ/একে




